বাংলাদেশের ‘বিজয় দিবস’কে স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সশস্ত্র বাহিনী, ক্যাবিনেট মন্ত্রী বা বিরোধী রাজনীতিকরা অনেকেই টুইটারে টুইট করেছেন। বাদ যাননি তারকাও। কিন্তু বেশির ভাগ টুইটেই ১৬ ডিসেম্বরের এই দিনটিকে ‘ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য’ বলে বর্ণনা করা হয়েছে। এই বিজয় দিবসের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে তার কোনো উল্লেখ নেই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বর সকালেই টুইট করেছেন, ‘১৯৭১ সালে নির্ভীক সেনারা লড়াই করেছিলেন, আজ বিজয় দিবসে তাদের অদম্য সাহসকে স্মরণ করি। তাদের বীরত্ব আর দেশপ্রেমই আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পেরেছে। এই মহান অত্মত্যাগ প্রত্যেক ভারতীয়কে চিরকাল অনুপ্রাণিত করবে।’ মোদীর এই মন্তব্যে বাংলাদেশ শব্দটির উল্লেখ পর্যন্ত নেই। সূত্র: বিবিসি বাংলা

