প্রতিরোধে নামলেই নির্বাচন স্থগিত, জরুরী অবস্থা জারীর সম্ভাবনা

শুদ্ধস্বর রিপোর্ট ।   নির্বাচনকে সামনে রেখে উদ্বেগ আর আতঙ্ক বাড়ছে, ৪৫ টি জেলায় বিরোধীদের উপর শতাধিক হামলার ঘটনা ঘটেছে , আহত হয়েছে সহস্রাধিক নেতা কর্মী, নির্বাচনের আগে এমন ঘটনাকে নজীরবিহীন বলেছেন সুজনের বদিউল আলম মজুমদার , তিনি বলেছেন বাংলাদেশে নির্বাচনের এমন সহিংসতার ঘটনা আর কখনও ঘটেনি , রাজধানীতে অনেক প্রার্থী এখনও মাঠে নামতে পারেনি , টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী সন্ত্রাসের শিকার হয়েছেন তারই সাবেক কর্মী দ্বারা,   প্রতিকার চেয়ে তিনি শুয়ে পড়েছেন ডি সি অফিসের সামনে, সিলেটে রেজা কিবরিয়া আতঙ্কে এলাকা ছেড়ে ঢাকা চলে এসেছেন , নরসিংদীতে বি এন পি র স্থায়ী কমিটির সদস্য    মইন খান হামলার শিকার হয়েছেন, অব্যাহত হামলার খবর প্রতি ঘণ্টায় আসছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে    । এই রকম হামলা পেছনের কারন কি থাকতে পারে তা বিশ্লেষণ করলে দেখা যায় সরকারী দল বিজয়ের বিষয়ে আশাবাদী হতে পারছেন না , বিভন্ন সংস্থা থেকে কোন পজেটিভ নিউজ আসছে না , তারা অনেকটা দ্বিধায় পড়ে গেছেন, কি হবে নির্বাচনে , ফলাফল পুরোপুরি অনুকুলে না আসলে নির্বাচন স্থগিত করাই শ্রেয় , এটা অন্তত মন্দের ভালো , সরকার চাচ্ছে , হামলা মামালার শিকার হয়ে বি এন পি বা ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে পড়ুক বা হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুক, তা হলেই একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে , এই সুযোগে নির্বাচন স্থগিত করা যাবে , কিন্তু বি এন পি এই সুযোগ সরকারকে দিতে চাচ্ছে না, তারা বলছে তারা নির্বাচনে থাকবে যেকোনো পরিস্থিতিতে, এখানেই হচ্ছে সমস্যা , একারনেই হামলা মামলা বাড়ছে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.