মরে গেলেও নির্বাচন বর্জন করব নাঃ ডক্টর কামাল হোসেন

মরে গেলেও আমরা নির্বাচন বর্জন করব না। প্রয়োজনে লাশ নিয়ে ভোট দিতে যাব। আজ বিকেলে সিইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। নির্বাচনী প্রচারণা চলাকালে দেশের বিভিন্নস্থানে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাতে সিইসির সঙ্গে বৈঠক করে ঐক্যফ্রন্ট।

তিন ঘন্টারও বেশি সময় চলা বৈঠক শেষে ড. কামাল হোসেন দেশজুড়ে ঐক্যফ্রন্ট প্রার্থীদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বলেন, সব ধরণের হামলা-মামলা বন্ধ করতে হবে। ইসির সাংবিধানিক ক্ষমতা আছে কিন্তু তার কোনো প্রয়োগ দেখছি না। দুদিনের মধ্যে অ্যাকশন দেখতে চাই। আজ থেকেই সেনা মোতায়েনের দাবি জানান তিনি। উল্লেখযোগ্য যে রাষ্ট্রপতির সাথেও বৈঠক করতে চেয়েছিলেন ডক্টর কামাল, কিন্তু ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে এখনও তারা বঙ্গভবন থেকে কোন সাড়া পান নি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.