আজ বিকেলে উদ্বোধন হবে ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় অফিস

শুদ্ধস্বর রিপোর্ট ।    আজ জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন হতে যাচ্ছে আজ বুধবার বিকালে।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য  মোমিনুল ইসলাম শুদ্ধস্বর ডট কমকে জানান    , বিকাল ৪টায় পুরানা পল্টনের ৩৭/২ জামান টাওয়ারের চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন হবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের সব কার্যক্রম বুধবার থেকে নতুন কার্যালয়ে পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরস  মাহামুদুর রহমান মান্না , আসম আব্দুর রব, কাদের সিদ্দিকি সহ    জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.