রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ঝাড়ু, জুতা ও বিক্ষোভ মিছিল

জাতীয় পার্টির মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ঝাড়ু, জুতা ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এ ছাড়া মিছিল শেষে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

মিছিল প্রদর্শনকালে কয়েক সহস্রাধিক নারী-পুরুষ তাকে কটূক্তি করে নানা স্লোগান দিতে থাকেন।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সকাল থেকে শত শত নারী-পুরুষের জামায়েত ঘটে। এ সময় জাপার নেতা রুহুল আমিনের বিরুদ্ধে নানা অশোভনীয় স্লোগান দিতে থাকেন তারা।

এসময় স্থানীয়রা পটুয়াখালী জেলা আওয়ামী লীগেরর সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পক্ষে নৌকার স্লোগান দিতে থাকেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.