হাইকোর্টের নির্দেশে ব্যারিস্টার মইনুলের ডিভিশন

নারী সাংবাদিককে মানহানির অভিযোগে কারাবন্দি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মইনুলের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.