ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণকারী বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে ভ্রমণকারী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে সেদেশের নাগরিকত্ব পাওয়ার লক্ষ্যে সন্তান জন্ম দেওয়াসহ বেশ কিছু বিষয়ে স্পষ্ট করে এক সতর্ক বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানানো হয়।

মার্কিন দূতাবাসের এই পোস্টে জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম, অর্থাৎ শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এ ভিসায় অনুমোদিত নয় বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

চলতি বছরের ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক বার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। সেবার সতর্কবার্তায় বলা হয়, পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.