যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পূর্বাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে অঞ্চলের ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া দাবানলে অন্তত ৬০০টি বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। রোববার (২ আগস্ট) রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দাবানলের ফলে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও তার আশপাশের প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। স্পোকেন এলাকাসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঞ্চলের দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।
কর্মকর্তারা বলেছেন, স্পোকেনে সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে সেখানকার মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনগুলোতে আগুন জ্বলছে, আবাসিক এলাকাগুলোর কাছে কালো ধোঁয়া উড়ছে এবং পুড়ে যাওয়া বাড়িঘরের ধ্বংসাবশেষের মধ্যে শুধু চিমনিগুলো দাঁড়িয়ে রয়েছে।
কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েকদিন এলাকাটির আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতির দ্রুত উন্নতির কোনো সম্ভাবনা নেই।
স্পোকেনে ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, ‘আমরা এখনও বিপদমুক্ত নই। আগামী কয়েকটা দিন বেশ কঠিন হবে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাওয়া একমাত্র এলাকা স্পোকেন নয়।
স্পোকেন ছাড়াও পশ্চিম আইডাহো এবং পূর্ব ওরেগনে প্রায় ৫২৫ বর্গমাইল বনে ছড়িয়ে পড়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টানা দশম দিনের মতো অভিযান চলছে। এলাকাটিতে গবাদিপশুর খামার রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ আগুন ৬০০টিরও বেশি বাড়ি এবং ৮০০টি অন্যান্য স্থাপনার জন্য হুমকি সৃষ্টি করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.