একবার নয় বারবার আসুন, আপনার সুরক্ষার দায়িত্ব আমার : শুভেন্দু অধিকারী

 

২০০৭ সালে কলকাতা শহর ছাড়তে হয় তসলিমাকে। তারপর কেটেছে প্রায় দু’দশক। বামপন্থী হোক বা তৃণমূল সরকার, কোন আমলেই তাঁর ঠাঁই হয়নি কলকাতায়। ঢুকতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। সেই সময় তাঁর মেগা সিরিয়ালের সম্প্রচার বন্ধ করা হয়েছে। তাঁর বইয়ের প্রকাশ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এবার ফিরছেন। তসলিমাকে কলকাতায় আমন্ত্রণ জানায় কলকাতায় আমন্ত্রণ জানিয়েছে ‘সেকুলার মিশন’ নামক একটি সংগঠন। তবে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে বিজেপি সরকার।

১ আগস্ট শনিবার রবীন্দ্র সদনে তাঁর অনুষ্ঠান। এদিন নীল রঙা শাড়িতে ধরা দিলেন তিনি। তাঁকে এক ঝলক দেখার জন্য রবীন্দ্র সদনের বাইরে ভিড় জমিয়েছেন অগুনতি অনুরাগীরা। শনিবার তসলিমা নাসরিনকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

মঞ্চে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি তসলিমার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তৃতায় তিনি বলেন, “যেখানে সংবিধানের প্রতিটা স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে। সবার বাকস্বাধীনতা রয়েছে। আজ অত্যন্ত প্রিয় সম্মানীয়া লেখিকা তসলিমা নাসরিন এসেছেন, কর্মসূচি করছেন। এতে প্রমাণিত হয়েছে, নতুন সরকারের হাতে এই বাংলার মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনওভাবে ধমক-চমক টিকবে না, অতীত হয়ে গিয়েছে।”

শুভেন্দু অধিকারীর কথায়, “আমি এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম না। তসলিমা নাসরিন আসছেন শুনে এলাম। আমি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নই, তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বেও আছি। আমি ওঁকে স্বাগত জানালাম, বন্দেমাতরমের শতবর্ষে।”

 

 

এরপর তসলিমাকে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আপনি স্বাগত, আপনার গুণগ্রাহী প্রচুর। পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে, সেটা আপনি উপলব্ধি করতে পেরেছেন। শুধু একবার নয়, আপনি বারবার আসবেন। এই পশ্চিমবঙ্গে আপনার সুরক্ষার দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading