বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
বৈঠকে দুই দেশের সংস্কৃতি ও খেলার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলেও জানান দিনেশ ত্রিবেদী।
তিনি বলেন, তিস্তা ইস্যুতে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান নেই। দুই দেশের মানুষের মধ্যে সংযোগের ওপর গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার।
বৈঠকটি খুবই ফলপ্রসু হয়েছে দাবি করে দিনেশ ত্রিবেদী আরও বলেন, দুই দেশের মানুষের স্বার্থে ভারত সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমরা কেবল সীমান্ত নয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিও ভাগাভাগি করি।

