আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার ভোর চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৫০), মেয়ে আয়শা খাতুন (২৮), দুই ছেলে মো. আরিফ ইসলাম (২৫) ও রাকিবুল ইসলাম (১৮) । নিহত প্রাইভেটকারের চালক জাহিদ হোসেনের (৩২) বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঢাকা থেকে ভাঙ্গা আসার পথে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ভাঙ্গার মালিগ্রাম নামক স্থানে দাঁড়িয়ে ছি। ভোর ৪টার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হন। আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নেয়া হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। পরে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

