অসত্য খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত : বাংলাফ্যাক্ট

অসত্য খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে-এমন দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিটির পেছনের দেয়ালে কক্সবাজার সদর মডেল থানা লেখা রয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য। কক্সবাজার সদর থানার পুলিশ আতিক উল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি পুলিশের বেশে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত ছিলেন। আটকের পর থানার ভেতরে তোলা আতিক উল্লাহ আল মামুনের ছবি এটি।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়।

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.