কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েতে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

 

সোমবার (২ মার্চ) সংবাদমাধ্যম ইরাকিনিউজ ও এনডিটিভি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

ইরাকিনিউজ জানিয়েছে, প্রাথমিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইরাকি সীমান্তের কাছে উত্তর কুয়েতে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

 

বিমানটি ইরাক-কুয়েত সীমান্তের নিকটবর্তী একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। ঘটনাস্থলটি খোর আবদুল্লাহ জলপথের কাছে, যা ইরাক ও কুয়েতকে বিভক্ত করেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

প্রায় একই সময়ে কুয়েতের কিছু অংশের লোকজন বিস্ফোরণ ও বিমান হামলার সাইরেন শুনতে পেয়েছেন। কর্তৃপক্ষ এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.