সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি : পেসার তাসকিন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার এই ভোট উৎসবে যোগ দিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারাও।

ভোট দিয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তিনি ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সন্তুষ্টিও প্রকাশ করেছেন।

একটি ছবি পোস্ট করে তাসকিন লিখেছেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে সবারই নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে ভোট দেওয়া উচিত। আমিও আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। আমরা সকলে মিলে একটি নতুন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং সেই দিনের অপেক্ষায় আছি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.