ভোট এতোটা উৎসবমুখর হবে অনেকেই ভাবেনি : মির্জা ফখরুল

ভোট এবার যে এতোটা উৎসবমুখর হবে এটা কেউ ভাবেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস এটা সারা দিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

 

তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে ও ফলাফলও ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে। যেটার জন্য আমরা দীর্ঘ ১৬  বছর লড়াই সংগ্রাম করেছি।’’

 

এ সময় তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলেও জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.