ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন, তার নাম আনোয়ার হোসেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার পর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।

