মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়।”

শনিবার দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।”

‘সব আশা পূরণ সম্ভব না হলেও দেশের মানুষ স্বপ্ন দেখছে’ উল্লেখ করে তিনি বলেন, “স্বাধীনতা-স্বার্বভৌমত্বের জন্য কাজ করলে জাতিকে সঠিক পথে নেয়া সম্ভব।”

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.