ফ্রান্সে প্রবাসী সংগঠন সাফ’র নতুন কমিটি গঠন: সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন

ফ্রান্সে অভিবাসী ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (SAF)–এর নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে প্যারিসের ২০তম এলাকায় ফাস্তি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সভায় প্রথমে সংগঠনের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে প্যারিস যুব কাউন্সিলর অধ্যাপক এনকে নয়ন পুনরায় সভাপতি এবং আহমেদ মোহাম্মদ শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মামুন হাসান রুবেল, সালাউদ্দিন ইরান, তাওহিদ আহমেদ, রুমন আহেদ ও আবদুল হান্নান ইমন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিয়া আনজুম ও তানিয়া আক্তার রোজি।
প্রশাসনিক সম্পাদক করা হয়েছে শাম্মি আক্তার ও তাওহিদা আনজুমকে।
যোগাযোগ বিষয়ক দায়িত্বে রয়েছেন শিহাব উদ্দিন ও ইকবাল দেওয়ান। অনুষ্ঠান বিষয়ক দায়িত্ব পেয়েছেন রহমান মো. শাহিনুর ও শেখ মো. সিমুল। ক্রীড়া বিষয়ক দায়িত্বে আছেন মো. জাহেদ আহমেদ ও আহমেদ খালেদ।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে Solidarité Asie France (SAF) ফ্রান্সে বসবাসরত এশীয় প্রবাসী কমিউনিটির অধিকার রক্ষা, পারস্পরিক সংহতি জোরদার এবং সামাজিক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সভাপতি এনকে নয়ন সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,
“আমরা একসঙ্গে ২০২৬ সালে আরও শক্তভাবে এগিয়ে যাব—সংহতি, নাগরিক সচেতনতা ও মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে। এই কমিটি একযোগে কাজ করবে, নতুন উদ্যোগ নেবে এবং SAF-এর মূল মূল্যবোধ অটুট রাখবে। সবার কথা শোনা, সবার পাশে থাকা এবং সংগঠনকে লক্ষ্যপূরণে এগিয়ে নেওয়াই হবে আমার দায়িত্ব। আসুন, ২০২৬ সালকে একটি সুন্দর ও কার্যকর বছরের রূপ দিই।”

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিদিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.