রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে তিনি এই দুই জেলায় পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, দুপুরে বগুড়া থেকে সড়কপথে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে প্রথম জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান যে, তারেক রহমানের আগমনকে ঘিরে সিরাজগঞ্জে এখন সাজ সাজ রব বিরাজ করছে। জনসভাস্থল ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং সেখানে বিশাল গণজমায়েতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। জেলা বিএনপি মনে করছে, এই সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হবে।
সিরাজগঞ্জের জনসভা শেষ করে বিএনপি চেয়ারম্যানের পরবর্তী গন্তব্য টাঙ্গাইল জেলা। সেখানে বিকেল ৪টায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন বিশাল খোলা মাঠে তিনি দ্বিতীয় জনসভায় বক্তব্য রাখবেন।

