ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে : মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর শেরে বাংলাস্থ জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন৷ এর আগে দলের মহাসচিবের নেতৃত্বে সিনিয়র নেতারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে দুই-একটা সমস্যাগুলো মনে করেছি, সেটা আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি৷ আমরা বিশ্বাস করি যে, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। বিএনপি মহাসচিব বলেন, আজ যখন ফেব্রুযারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন, তখন আবার নতুন করে একট ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আজ আমরা এখানে শপথ নিয়েছি। এই শপথের মধ্যদিয়ে বিএনপি এবং এর সমস্ত অঙ্গ-সংগঠন, দেশে যে শহীদ জিয়ার আদর্শ-সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, সেই শপথ আজকে আমরা এখানে নিয়েছি৷

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.