ফ্রান্সের রাজধানী প্যারিসে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাঁর হত্যার বিচার দাবিতে বক্তারা জোরালো আহ্বান জানান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) প্যারিসের উপকণ্ঠ পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নাগরিক ও সাংবাদিক আবদুল মান্নান আজাদ। সভা পরিচালনা করেন শহীদ ওসমান হাদী সমর্থক ফোরামের আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান।

সিনিয়র সাংবাদিক ও এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, ‘সাংস্কৃতিক আধিপত্যবাদ রুখতে শহীদ হাদীর দেখানো পথ আমাদের আজীবন দিশা দেখিয়ে যাবে।’
সভায় বক্তাদের মধ্যে অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী বলেন, ওসমান হাদী এ ভূখণ্ডে রাজনৈতিক আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এক মহান জেনারেল। তাঁর সৈনিক হয়ে আমরা এ লড়াই চালিয়ে নেব।
সভার সভাপতি মান্নান আজাদ বলেন, সাম্রাজ্যবাদী শকুনদের থাবা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হাদীর দেখানো পথে লড়াইয়ের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, এফবিজেএ মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, অ্যাক্টিভিস্ট মীর জাহান, বিসিএফ সাধারণ সম্পাদক নজমুল কবির, ব্যবসায়ী আজাদী আবুল বাশার (হেলাল), বিএনডিএ আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী, কাজী নজরুল সেন্টার ফ্রান্সের সভাপতি কবি সোহেল আহমেদ, কবি চৌধুরী রেজাউল হায়দার, ব্যবসায়ী শহিদুল ইসলাম, বাংলাদেশি নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, এনসিপি ফ্রান্সের সদস্য সচিব শাফওয়াত হোসেন (রাব্বি রাজ), রাজনীতিবিদ রেজওয়ান হিমেল, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, এফবিজেএ সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিম, সাংবাদিক বদরুল বিন আফরুজ, আকাশ গবেষক ইকরামুল কবির সালমান, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আরাফাত, সাংবাদিক ইয়াসির আরাফাত (খোকন), সাংবাদিক সাইফুল ইসলাম ও মামুন মাহিনসহ আরও অনেকে।
সভা শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

