জার্মানিতে প্রবাসী বিএনপির আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভার্চুয়াল দোয়া : আবেগে আপ্লূত নেতাকর্মীরা

জার্মানিতে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে ২৯ নভেম্বর, শনিবার দুপুর আড়াইটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক আন্তরিক ও আবেগঘন ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ থেকে বহু দূরে থাকলেও প্রিয় নেত্রীর অসুস্থতার খবর প্রবাসী নেতাকর্মীদের হৃদয়কে ব্যথিত করেছে—এমন অনুভূতি পুরো অনুষ্ঠানজুড়েই প্রকাশ পেয়েছে।

বার্লিনের বাংলাদেশি কমিউনিটি মসজিদের ইমাম জনাব হেলাল উদ্দিনের কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ দোয়া অনুষ্ঠানের পরিবেশ ছিল গভীর ধর্মীয় আবহে পরিপূর্ণ। পরে তিনি মোনাজাত পরিচালনা করে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপের সাংগঠনিক অভিভাবক জনাব আনোয়ার হোসেন খোকন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নেত্রীর জন্য প্রবাসী নেতাকর্মীদের অবিরাম দোয়া ও সমর্থনের কথা স্মরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সাব্বির আহমেদ।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে জার্মানির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত হন। সবার কণ্ঠেই প্রকাশ পায় প্রিয় নেত্রীর প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও উদ্বেগ। তারা জানান, অসুস্থতার মধ্যে থাকা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা আজ শুধু বিএনপি নয়, দেশের মানুষের অন্যতম প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জার্মানির সদ্য সাবেক কমিটির সভাপতি আকুল মিয়া, সহ-সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গণি সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নানসহ আরও অনেকে।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা জসীম শিকদার, আবু হানিফ, তরিকুল ইসলাম মুক্তি, বাবুল আকতার, সেলিম রেজা, রেজুওয়ান ইসলাম রাজু, মোঃ মোতাহার হোসেন, মোঃ আব্দুর রহিম, মইনউদ্দিন মইন, এইচ এম মুকুল ,    নজরুল ইসলাম (NRW), সায়দুর রহমান, আনহার মিয়া, আরিফ আহমেদ সোহাগ, শামিম হোসেন, বাপ্পি সরকার, মোঃ মাসুদ, শেখ মোঃ ইলিয়াস, একেএম আশিকুর রহমান এবং স্বেচ্ছাসেবক দল জার্মানি পূর্ব শাখার আহ্বায়ক মোঃ সুয়েব আহমেদ।

সবশেষে বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অসুস্থ বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীরা জানান, যতদিন না প্রিয় নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন, ততদিন তারা বিশ্বের যেখানেই থাকুক তাঁর জন্য প্রার্থনা অব্যাহত রাখবেন।

প্রবাসী নেতাকর্মীরা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানবিক দৃষ্টিকোণ থেকে বেগম জিয়ার চিকিৎসা ও জীবন রক্ষার প্রশ্নটি সবার উর্ধ্বে। তাঁরা দেশবাসীর কাছেও দোয়া কামনা করেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.