জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খানের নেতৃত্বে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহফুজুর রহমান এবং সদস্য সচিব হয়েছেন ব্যারিস্টার ফারাহ খান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় ৪৮ সদস্যবিশিষ্ট এই নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। জাসদের সকল অংশকে একত্রিত করার লক্ষ্যে জাসদের বর্তমান ও প্রাক্তন নেতা–কর্মীদের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়।
সভায় আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাসদের সকল গ্রুপকে একত্রিত করার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে জাসদের বিভিন্ন অংশের উল্লেখযোগ্য নেতা-কর্মীরা আমাদের ঐক্য মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।”
সদস্য সচিব ব্যারিস্টার ফারাহ খান বলেন, “মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা বৃথা যেতে দিতে পারি না। এ জন্য দরকার আদর্শিক রাজনৈতিক শক্তি। সে লক্ষ্যেই জাসদকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই।”
তিনি জাসদের সব অংশের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে জাসদের হারানো ঐতিহ্য, গৌরব ও সম্মান পুনরুদ্ধারের আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন— এম এ আওয়াল, ফজলুল রহমান মুরাদ, মো. মনিরুজ্জামান, ওয়াজেদ আলী সরকার, খালিদ হোসেন, ডিএম আলম, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ডা. শাহ আলম, খাদেমুল ইসলাম খুদি, হাসান আলি বাবু, ইসমাইল হোসেন, আব্দুল মজিদ অন্তর প্রমুখ।
৪৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি
আহ্বায়ক:
-
ডা. মাহফুজুর রহমান
সদস্য সচিব:
-
ব্যারিস্টার ফারাহ খান
সদস্য (ক্রমিক অনুসারে):
১. এম এ আওয়াল
২. আব্দুস সালাম
৩. ওয়াজেদ সরকার
৪. আবদুল মালেক সরকার
৫. খালেদ হোসেন
৬. আহমেদ ফজলুল রহমান মুরাদ
৭. মশিউর রহমান খান
৮. আমিরুল ইসলাম রাঙা
৯. গোলাম মোস্তফা ঠান্ডু
১০. সাব্বির আহমেদ
১১. আবুল কালাম আজাদ বাদল
১২. তুহিন চৌধুরী
১৩. জগদিশ প্রামাণিক
১৪. মকলেসুর রহমান লবু
১৫. এস এম বাবুল
১৬. সফি উদ্দিন চেয়ারম্যান
১৭. ডি এম আলম
১৮. খাদেমুল ইসলাম খুদি
১৯. হাসান আলি বাবু
২০. শফিউর রহমান
২১. আবুল হোসেন
২২. আকরাম হোসেন
২৩. মোহাম্মদ সিরাজ শিকদার
২৪. ইয়াকুব আলি
২৫. ফকির শওকত
২৬. আমির হোসেন বিএসসি
২৭ জাহাঙ্গীর আলম
২৮ এনায়েত উল্লাহ
২৯ এড. জয়দেব বিশ্বাস
৩০. রেজাউল ইসলাম
৩১. মনসুর আহমেদ
৩২ সাদেকুর রহমান
৩৩. ইসমাইল হোসেন
৩৪ খোরশেদ আলম
৩৫ এড. তাজউদ্দিন সবুজ
৩৬ মোহাম্মদ রিয়াদ আরেফিন সুজন
৩৭ফখরুল আলম খান বাবুল
৩৮ ফেরদৌস আলম খান পেয়ারু
৩৯ প্রফেসর মো. আখতারুজ্জামান
৪০ মোহাম্মদ মনিরুজ্জামান
৪১ মোহাম্মদ নিজাম উদ্দিন
৪২ সাব্বির পল্লব
৪৩ জাহাঙ্গীর আলম
৪৪আব্দুল মজিদ অন্তর
৪৫ নিলোভ পারভেজ
৪৬সাইফুল বিন হানিফ
নতুন এই ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ জাসদের বিভক্ত অংশগুলোকে একত্রিত করে পুনর্গঠনের লক্ষ্যে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে বলে আয়োজকরা জানিয়েছেন। সুত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

