বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র সংহত করতে সাংস্কৃতিক সহনশীলতা, ভিন্নমতকে সম্মান এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরিবেশ তৈরি করা জরুরি। শুধু নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, গণমাধ্যম ও সংসদকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
তিনি নির্বাচনের প্রেক্ষাপটেও সতর্ক করে বলেন, শেখ হাসিনার রায়ের সময় যে মবোক্রেসি হয়েছে, তা জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য কিছু মহল করেছে। বিএনপি কোনো বিপ্লবী দল নয়; আমরা সব ধর্ম ও মতের মানুষকে নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চাই। নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, দোলাচল চলছে। তবে নির্বাচনই শেষ কথা নয়, বরং নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে।

