আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের একটি ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত দুদিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করছে এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে গত দুদিনের কার্যক্রমে। আওয়ামী লীগের পতন নিয়মতান্ত্রিকভাবে ব্যালটের মাধ্যমে হয়নি, আওয়ামী লীগের পতন হয়েছে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।
তিনি আরো বলেন, ‘সংস্কারের পক্ষের শক্তিগুলো আমাদের সঙ্গে আসতে চাইলে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে। জাতীয় ঐক্যমতের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। সংস্কারের পক্ষে যে রাজনৈতিক দলগুলো আসতে চায় নির্বাচনে আমরা তাদের স্বাগতম জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তুহিন খান প্রমুখ।

