লন্ডনে পুলিশের সঙ্গে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের সংঘর্ষ, ৪ শতাধিক গ্রেফতার

 

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’–এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে চার  ৪ শতাধিক গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন, যাদের মধ্যে ৪২৫ জনের বেশি মানুষকে গ্রেফতার হয়েছেন।

ডিফেন্ড আওয়ার জুরিস নামের প্রচারণা সংগঠন এ বিক্ষোভের ডাক দেয়। তারা এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের মাটিতে ফেলে নির্মমভাবে দমন করেছে এবং  ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড হাতে থাকায় অনেকে নির্বিচারে গ্রেফতার হয়েছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাকবিতণ্ডার পাশাপাশি বিক্ষোভকারীরা পানি ও প্লাস্টিকের বোতল ছুড়েছে। এসময় লাঠিপেটায় আহত হয়ে একজনের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভিড়ের চাপেও কয়েকজন মাটিতে পড়ে যান।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনের মতো অভিযোগ আনা হয়েছে। তারা আরো জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কর্মকর্তারা ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছেন এবং গালিগালাজ সহ্য করতে হয়েছে তাদের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.