চুপিসারে বাগদান সম্পন্ন করলেন হান্নান মাসউদ এবং শ্যামলী সুলতানা জেদনী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বাগদান সম্পন্ন করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করেন তিনি।

 

হান্নান মাসউদ জানান, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পারিবারিকভাবে স্বল্প পরিসরে তাদের বাগদান সম্পন্ন হয়।

জানা গেছে, তিনি বাগদান করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে।

 

শ্যামলী সুলতানা জেদনী দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাগছাসের কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে দায়িত্ব পালন করেছেন।

তবে গত ২৮ ফেব্রুয়ারি তিনি সংগঠন থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া

হান্নান মাসউদের ফেসবুক পোস্ট প্রকাশের পর রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সমর্থকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা আসতে থাকে। অনেকে নবদম্পতির আগামীর জীবনের জন্য সুখী ও সফল দাম্পত্য জীবনের কামনা করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.