মার্শাল দ্বীপপুঞ্জে পার্লামেন্ট পুড়ে ছাই

মার্শাল দ্বীপপুঞ্জের জাতীয় সংসদ ভবন ‘নিতিজেলা’ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দেশটির ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সোমবার রাতের বেলায় আগুন লাগে এবং অগ্নিনির্বাপণকর্মীরা তা নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সংসদ ভবনের অর্ধেক ধ্বংস হয়ে যায়। একটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে অংশ নেয়।

পুলিশ জানিয়েছে, বাকি অংশও ব্যবহারযোগ্য নয়—ফলে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেই ধরা হচ্ছে।

তবে দেশটির প্রেসিডেন্ট হিল্ডা হাইনে-র মুখপাত্র এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত মার্শাল দ্বীপপুঞ্জের মোট জনসংখ্যা প্রায় ৪২,০০০। যার বেশিরভাগই রাজধানী মাজুরোতে বসবাস করেন।

আর দ্বীপপুঞ্জটির সংসদ ভবন নিতিজেলা দেশটির রাজনৈতিক কেন্দ্র হিসেবেই কাজ করে আসছিল।তবে এই পরিস্থিতিতে ছোট্ট দ্বীপদেশটির বেশ বড় ক্ষতিই হয়ে গেল।

কূটনৈতিক প্রেক্ষাপট

মার্শাল দ্বীপপুঞ্জের প্রধান আন্তর্জাতিক সম্পর্ক হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রি অ্যাসোসিয়েশন কমপ্যাক্ট—যেখানে মার্কিন সেনাদের প্রবেশাধিকারের বিনিময়ে দেশটি অর্থনৈতিক সহায়তা পায়।

দেশটি সম্প্রতি তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছে, যা তার কূটনৈতিক অবস্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।সূত্র: রয়টার্স

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.