ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে যাবেন। রোববার তার বাসভবন ফিরোজায় গিয়ে দেখা করার কথা রয়েছে পাকস্তানি মন্ত্রীর।

শনিবার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আগামীকাল রোববার ২৪ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের বাস ভবনে আসবেন।

শনিবার দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইসহাক দার। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বিগত প্রায় ১৩ বছরের মধ্যে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনিই প্রথম বাংলাদেশ সফরে এলেন।

এদিকে, বাংলাদেশে আসার পর আজ শনিবার বিকেলে তিনি প্রথমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং পরে জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠক করেন। আর সন্ধ্যায় বিএনপির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.