নুর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। ১ সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেয়া হতে পারে। রোববার সকালে তিনি এসব তথ্য জানান।

এর আগে তিনি জানিয়েছিলেন, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে। এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

নুরুল হক নুরের চিকিৎসায় ছয় সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে দেখতে হাসপাতালে যান।

এদিকে নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হামলার ঘটনায় সর্বত্র ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ ও মিছিল করে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এ হামলাকে তারা রাজনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা বলে মন্তব্য করেন। একই সঙ্গে হঠাৎ করে নুরের গণঅধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে কেন বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছে-এ নিয়েও জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.