গণভবন এখন জুলাই জাদুঘর, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ‍্যুত্থানের  প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.