আটকের পর যা বললেন রাহুল গান্ধী

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াংকা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।আজ সোমবার সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল বা পদযাত্রা করছিলেন তারা। সেসময়ই আটক করা হয় তাদের। আটকের পর রাহুল গান্ধী বলেন , “আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এই লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।”

এর আগে, পরিবহন ভবনের কাছে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় পুলিশ, বিরোধীদলের সংসদ সদস্যরা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। সে সময়ই রাহুল গান্ধীসহ কয়েকজনকে আটক করা হয়।

রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মৈত্র, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপাল সহ অনেক বিরোধী সাংসদ প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন।

পুলিশের দাবি, মাত্র ৩০ জনের সেখানে সভা করার অনুমতি ছিল। সংখ্যায় অনেক বেশি হওয়ায় তাদের আটক করা হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.