গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইজরায়েল, জানালেন ট্রাম্প

 গাজা সঙ্কটে আশার আলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ৬০ দিনের যুদ্ধবিরতির ‘শর্তাবলি’ মেনে নিয়েছে ইজরায়েল। মঙ্গলবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব।’ তবে চুক্তির শর্তগুলি কী, সে বিষয়ে ট্রাম্প বিশদে কিছু জানাননি।
গাজা যুদ্ধবিরতির খসড়া চুক্তি চূড়ান্ত করতে কাতার ও মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি এই চুক্তি না মানলে ভবিষ্যতে হামাসকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করে গিয়েছে তিনি। ট্রাম্প লিখেছেন, ‘গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করেছেন। তাঁরাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। আশা করি, হামাস চুক্তিটি গ্রহণ করবে। কারণ, এটি আর ভালো হবে না।’ হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে কি না, তা প্রাথমিকভাবে জানা যায়নি।  ইজরায়েলের তরফেও পাওয়া যায়নি আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ভয়াবহ হামলা চালায় হামাস। এতে প্রাণ হারান প্রায় এক হাজার ২০০ জন। এছাড়া ইজরায়েল থেকে দুই শতাধিক মানুষকে পণবন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই হামলার জবাবে গাজায় কার্যত তাণ্ডব চালাচ্ছে নেতানিয়াহুর দেশের সেনাবাহিনী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.