বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী আর নেই। শনিবার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নাসরিন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দলীয় সূত্রে জানাগেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিন কাদের সিদ্দিকী। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নাসরিন কাদের সিদ্দিকীর প্রথম জানাজা টাঙ্গাইল শহরের পিটিআই মসজিদ মাঠে রোববার(৮ জুন) বাদ জোহর অনুষ্ঠিত হবে।

এরপর কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.