পালিয়েছে ২৫০ মিলিয়ন মৌমাছি ! যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি বিশাল ট্রাক উল্টে প্রায় ২৫ কোটি (২৫০ মিলিয়ন) মৌমাছি শহরে ছড়িয়ে পড়েছে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি বিশাল ট্রাক উল্টে প্রায় ২৫ কোটি (২৫০ মিলিয়ন) মৌমাছি শহরে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটার পরপরই স্থানীয় প্রশাসন জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

ট্রাকটিতে ছিল প্রায় ৭০,০০০ পাউন্ড (৩১,৭৫০ কেজি) ওজনের সক্রিয় মৌচাক। এটি কানাডা সীমান্তের কাছে ওয়াটকম কাউন্টির লিন্ডেন এলাকায় উল্টে যায়।

এতে দলবদ্ধভাবে ছড়িয়ে পড়ে কোটি কোটি মৌমাছি, যা আশেপাশের মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে।

ওয়াটকম কাউন্টি শেরিফের অফিস ফেসবুকে এক পোস্টে জানায়, ‘২৫ কোটি মৌমাছি এখন মুক্ত অবস্থায় রয়েছে।

ওয়েইডক্যাম্প রোড পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই এলাকায় যাওয়া একেবারে ঝুঁকিপূর্ণ।’

ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান কাউন্টি ডেপুটি, পাবলিক ওয়ার্কস টিম এবং একজন মৌমাছি বিশেষজ্ঞ।

লক্ষ্য একটাই—যত বেশি সম্ভব মৌমাছিকে রক্ষা করা এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনা।

স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৩০ মে) দুর্ঘটনার পর আশপাশের দুই ডজনের বেশি মধু চাষি স্বেচ্ছায় উদ্ধার কাজে এগিয়ে আসেন।

শেরিফের অফিস তাদের ধন্যবাদ জানিয়ে বলে, ‘যারা এই কোটি কোটি পরাগায়নকারী মৌমাছিকে বাঁচাতে এগিয়ে এসেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।’

পুলিশের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, উল্টে পড়া ট্রাকের চারপাশে ঘন মৌমাছির ঝাঁক উড়ছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, তারা আশা করছেন, মৌমাছিগুলো তাদের রাণীমৌমাছির কাছে ফিরবে এবং আগামী এক-দুই দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

স্থানীয়দের বলা হয়েছে, ওই এলাকায় না যেতে, কারণ যেকোনো সময় মৌমাছির দল ছুটে এসে আক্রমণ করতে পারে।

প্রকৃতির এই গুরুত্বপূর্ণ জীবগুলো রক্ষায় স্থানীয় মানুষ ও কর্তৃপক্ষের সম্মিলিত চেষ্টাই এখন একমাত্র ভরসা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.