‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’

পাকিস্তানের তীব্র হামলার মুখে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভারত সাদা পতাকা উত্তোলন করেছে। বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ দাবি করেছেন।

 

ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে সামরিক অভিযান চালায়। পাঞ্জাবের শিয়ালকোট, বাহাওয়ালপুর, এবং আজাদ জম্মু ও কাশ্মীর সহ নয়টি স্থানে এই হামলা চালানো হয়। এ ঘটনায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে গভীর রাতে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এবং নিয়ন্ত্রণ রেখা বরার তীব্র গোলাবর্ষণ করছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন অনলাইন।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের আরেকটি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর ৬ষ্ঠ মাহার ইউনিটের ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করেছে। আজাদ কাশ্মীরের লিপা উপত্যকার বিপরীতে অধিকৃত কাশ্মীরে ভারতীয় ৬ মাহার ইউনিট অবস্থিত। ভারতীয় বাহিনী এখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.