Oplus_131072

“শান্তি ও সামাজিক ন্যায়বিচার” স্লোগান নিয়ে ফ্রান্সে মহান মে দিবস ২০২৫ পালিত

প্রতি বছরের মতো এবারও ফ্রান্সে বিপুল জনসমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসের এবারের স্লোগান ছিল “শান্তি ও সামাজিক ন্যায়বিচার”

পহেলা মে ২০২৫ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে প্যারিস সহ সারা ফ্রান্সে মহাসমাবেশ ও র‍্যালি আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন ফরাসি সহ নানা ভাষাভাষী ও জাতীয়তার লক্ষাধিক মানুষ।

প্রতি বছরের মত এবারও প্যারিসের প্লাস দ্য ইতালি চত্ত্বরে বিপুল জনসমাগম হয়। রাজনীতি প্যারিসেই অংশগ্রহণ করেন প্রায় ৩২ হাজার মানুষ। এতে প্রবাসী বাংলাদেশী সংগঠন ইপিএস কমিউনিটি ফ্রান্স, বুড়িচং এসোসিয়েশন ফ্রান্স, সলিডারিটি আজি ফন্স(সাফ) সহ বিভিন্ন সংগঠন যোগ দেয়। লাল পতাকা এবং সাম্য ও ন্যায়বিচারের স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।

প্রাথমিকভাবে ফরাসি শ্রমিক সংগঠন CGT, FO, FSU সহ বিভিন্ন সংগঠন একসাথে এই সমাবেশ করার ঘোষণা করে। ফ্রান্সের শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া আদায় বিশেষ করে পেনশন ব্যবস্থা, কর্মসংস্থান নীতি এবং অবসর নীতি আইনের বিভিন্ন সংস্কারের দাবীতে গণজমায়েতের আয়োজন করা হয়।

উল্লেখ্য যে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে প্রথম পালিত  হয় মহান শ্রমিক দিবস। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়।

১৮৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ খ্রিস্টাব্দে থেকে শিকাগো ঘটনার প্রতিবাদে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে ১মে শ্রমিক দিবস পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.