জার্মানিতে তাপসী রায়ের আঙ্গিনায় কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন

 

গত ২৫শে মে অনুষ্ঠিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। আয়োজনে ছিলেন স্বনামধন্য কণ্ঠশিল্পী তাপসী রায় । তিনি তাঁর নিজ বাসভবনের আঙ্গিনায় মনোমুগ্ধকর সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

পৃথিবীর বিভিন্ন দেশে এখন যে ধর্মীয় সংঘাত ও অপসংস্কৃতির উত্থানের প্রচেষ্টা চলছে,তার প্রতিবাদে এই অনুষ্ঠানের আয়োজন ও উদ্বোধন হয়। নজরুলের বিখ‍্যাত গান “জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া” এই গানটি দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।

 

এরপর একের পর এক গান ও কবিতায় মগ্ন হয়ে থাকে পুরো পরিবেশ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাপসী রায়, প্রিয়াঙ্কা মিত্র,রমা পাহাড়ি সুদ,পিন্টু সরোয়ার,রিতা দে,সম্রাট মুখোপাধ্যায়, সুস্মিতা মাজী,একতা চক্রবর্তী, মৌমিতা সাহা ,সৃষ্টি সরকার,সুমাল‍্য আদক,বৃষ্টি সরকার,সৃষ্টি সাহা,অস্মিত চৌধুরী, আনিকা মিত্র,আনুশা সরোয়ার ও আদিতা আদক। তবলায় ছিলেন প্রসূন ব‍্যানার্জী।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন,জার্মান বাংলা নিউজ ২৪ এর প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা। কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন মৌমিতা সাহা ও সুমনা চৌধুরী। নজরুলের জন্মবার্ষিকী ওই অনুষ্ঠানে অতিথিদের জন্য বাঙালি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

ফাতেমা রহমান রুমা , ফ্রাঙ্কফুর্ট , জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.