সেই স্মৃতির ছবি মোদিকে উপহার দিলেন ইউনূস

থাইল্যান্ডের ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছবিটি উপহার দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা একটি ছবি ভারতের প্রধানমন্ত্রীকে উপহার দেন।

 

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে স্থানীয় সময় দুপুর ১২টায় দুই প্রতিবেশী দেশের শীর্ষ দুই নেতার বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

ভারতের প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের ছবি আজ দুপুরে ফেসবুকে শেয়ার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সেখানে তিনি লেখেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস শুক্রবার ব্যাংককে তাদের দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি ছবি উপহার দেন। যা ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে স্বর্ণপদক প্রদানের সময় ধারণ করা।”

 

 

 

বৈঠকের বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারপ্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।”

প্রেস সচিব বলেন, “শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.