একাই ২৫০ ‘সন্তান’-এর মা ! কীভাবে একা হাতে সবাইকে সামলান গৃহবধূ ? জানলে চোখ কপালে উঠবে

পপ সঙ্গীত পছন্দ করেন অথচ ব্রিটনি স্পিয়ার্সকে চেনেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। শুধু গান নয় তারকার পোশাক-পরিচ্ছদ এবং জীবনযাত্রা নিয়েও ভক্তদের আগ্রহ কম নেই। সম্প্রতি সেই ব্রিটনিকে দেখা গেল অদ্ভুত একটি কাজ করতে। মেক্সিকোতে ছুটি কাটাতে গিয়েছিলেন গায়িকা। সেই সময় পাপারাজিরা হঠাৎই দেখেন যে তাঁর সঙ্গে তোয়ালেতে মোড়ানো রয়েছে ছোট্ট এক ‘শিশু’। সেই শিশুর ছোট্ট পাও দেখা যায় তোয়ালের ফাঁক দিয়ে।

নাহ্, ব্রিটনি মা হননি। কিন্তু তাঁর এক নয়া শখ দেখা দিয়েছে। ছোট ছোট কয়েক মাসের বাচ্চাদের আকৃতির পুতুল সঙ্গে নিয়ে ঘুরছেন তিনি। যেন সেগুলি কোনও পুতুল নয়, তাঁরই সন্তান। একই স্বভাব রয়েছে আরেক নায়িকা কেটি প্রাইসেরও। এই পুতুলগুলি হাইপার রিয়ালিস্টিক, অর্থাৎ অবিকল মানব শিশুর মতো দেখতে। পুতুলের চোখ-নাক-মুখ একেবারে মানুষের মতো। নাম ‘রিবর্ন ডল’। তারকাদের মধ্যে সবে চালু হলেও কিছু কিছু মানুষে আগে থেকেই এই নেশায় আবদ্ধ।

এমনই একজন ‘পুতুল মা’ সিলভিয়া হেজারটেরেনিয়োভা। একটি ব্রিটিশ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সিলভিয়া জানিয়েছেন, তাঁর কাছে প্রায় আড়াইশোটি সদ্যোজাত শিশুর মতো দেখতে পুতুল রয়েছে। কিন্তু এমন শখের কারণ কী? বছর ৪০-এর সিলভিয়া জানিয়েছেন তাঁর দুই কন্যা সন্তান রয়েছে। মা হওয়ার পর এই কন্যাদের যত্ন নিতে তাঁর খুবই ভাল লাগত। তাঁদের ডায়পার পাল্টে দেওয়া, খাওয়ানো এই সব কাজে দীর্ঘ সময় কাটত। কিন্তু দুই মেয়ে বড় হয়ে যাওয়ার পর আর সেই সুযোগ নেই। তাই তিনি মনস্থির করেন পুতুল কিনে তাঁদের সাজাবেন এবং যত্ন নেবেন। যেমন ভাবা তেমন কাজ। পুতুলের সংগ্রহ বাড়তে বাড়তে ২৫০ টিতে পৌঁছে গিয়েছে। আর এই ২৫০ টি পুতুলের সবাইকেই নিজের সন্তান মনে করেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.