আমি এনসিপির সঙ্গে কোনোভাবে যুক্ত নই : উমামা ফাতেমা

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

উমামা লিখেছেন, ‘সবার উদ্দেশে একটি ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই।’

তিনি আরও বলেন, ‘আমার অনেক পরিচিত মানুষ এই দলটির সঙ্গে থাকলেও, ব্যক্তিগতভাবে আমার এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।’

এনসিপি সংশ্লিষ্ট পরামর্শ, আলোচনায় আমন্ত্রণ বা প্রস্তাবনা তার কাছে না দেওয়ার অনুরোধ জানিয়ে উমামা লেখেন, এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.