দুর্নীতির মামলায় জামিন না-মঞ্জুর সাধনচন্দ্র মজুমদারের

দুর্নীতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের জামিনের আবেদন না-মঞ্জুর করেছেন আদালত।

 

রবিবার (১৬ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে সাধনচন্দ্র মজুমদারের পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।

শুনানি শেষে আদালত জামিনের আবেদন না-মঞ্জুর করেন।

সাধনচন্দ্র মজুমদারের আইনজীবী ফারজানা ইয়াসমিন জামিন না-মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গত বছর ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধনচন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

 

এরপর ১৯ ডিসেম্বর সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতির অভিযোগে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত ২৯ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.