দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিলকে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।

তাড়াইল থানার ওসি সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করার পর সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

এ ঘটনার জের ধরে আজ সকাল ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৫ জন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.