সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে একমত চীন-নেপাল

নভেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীন নেপাল বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর অধীনে অগ্রগতি সাধনে যৌথভাবে কাজ করে চলেছে। একই সঙ্গে, দুটি দেশ হিমালয়ের ওপার দিয়ে একটি বহুমাত্রিক যোগাযোগ নেটওয়ার্ক তৈরির বিষয়েও অগ্রসর হচ্ছে শুক্রবার নেপালের পররাষ্ট্রমন্ত্রী অর্জু রানা দেবার সঙ্গে দক্ষিণপশ্চিম চীনের ছেংতুতে বৈঠক করার সময় এসব কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

 

ওয়াং বলেন, আগামী বছর চীননেপাল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদ্‌যাপনের সুযোগকে কাজে লাগিয়ে চীন নেপালের সঙ্গে নতুন সম্পর্কের দিগন্ত উন্মোচন করতে আগ্রহী।

 

অন্যদিকে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী অর্জু রানা দেবা জানিয়েছেন, নেপাল দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে এবং কখনোই নেপালের ভূখণ্ডকে ব্যবহার করে চীনের ক্ষতি করার জন্য অন্য কোনো শক্তিকে সুযোগ দেবে না।

 

তিনি আরও বলেন, মানুষের অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ধারণাকে স্বাগত জানায় নেপাল এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে অংশ নিতে আগ্রহী।

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.