উদীচী ফ্রান্স সংসদের নবম দ্বি-বার্ষিক সম্মেলন এবং নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর ‘২৪ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স সংসদের নবম দ্বি-বার্ষিক সম্মেলনে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয় । সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

সম্মেলনে সর্বসম্মতি ক্রমে সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত হন কিরণ্ময় মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন সাখাওয়াত হোসেন হাওলাদার।

নব নির্বাচিত কার্যকরী পরিষদ ২০২৪-২০২৬ এর অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি রোজী মজুমদার, সাগর বড়ুয়া, পলাশ বড়ুয়া, অশোক পাল। সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রায়হান, দুলাল চন্দ মিশেল, শিপন প্লাশিড রিবেরো, কোষাধ্যক্ষ রুমানা আফরোজ, সম্পাদক মণ্ডলী সলিমুল্লাহ সিদ্দিকী রানা, জি এম শরিফুল ইসলাম, সুস্মিতা বড়ুয়া, মেরী হাওলাদার, সুশীল সিংহ, শংকর ডেভিট রোজারিও, শিমুল রায়। এছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে আছেন শম্পা বড়ুয়া, শুভাশীষ রায় শুভ, এলান খান চৌধুরী, সাইফুল ইসলাম, তপন চন্দ্র দাশ, নাসির উদ্দিন, নির্মল দে, বিজয় শংকর, বাবুল বড়ুয়া, সঞ্জীব চন্দ্র দাস, মনিরুজ্জামান মির্জা, রণধীর কুমার বোস। জাতীয় পরিষদ সদস্য পলাশ বড়ুয়া।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

