বিএনপির শোভাযাত্রায় প্রতীকী সাজে ‘খাঁচায় বন্দি দানব হাসিনা’

 দীর্ঘদিন পর রাজধানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ।

 

শোভাযাত্রা অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে নতুন নতুন সাজসজ্জা দেখা যায়। শিশুদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজে দেখা যায়। আবার অনেককে নেতাকর্মী জিয়াউর রহমানের সাজে দেখা যায়।

তবে শোভাযাত্রায় সবার নজর কাড়ে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা। এ খাঁচা ঘিরে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের ভিড়।

শোভাযাত্রা মৎস্য ভবনের সামনে এলে খাঁচাটি দেখা যায়। চোখে সানগ্লাস, মাথায় শিং ও মুখে প্রতীকী রক্ত, দানবের মতো বড় দাঁতসহ এক নারীকে শেখ হাসিনার সাজে দেখা যায়।

ওই খাঁচার বাইরে লেখা ছিল, ‘আমি ভারতের মোদীর সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’, ‘আমি সকাল-সন্ধ্যা মিথ্যা কথা বলি’, ‘আমি হেলিকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’, ‘আমি বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ’ ইত্যাদি।

খাঁচার সঙ্গে অনেকে সেলফি তোলেন। অনেকে নেতাকর্মী আবার এ দৃশ্যের ভিডিও ধারণ করেন। পাশ থেকে নেতাকর্মীদের অনেকে বলছিলেন, ‘হাসিনা ধরা খাইছে’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি। সুত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.