স্বৈরাচারের দোসররা হামলা করতে মরিয়া : সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের ওপর হামলা করতে মরিয়া হয়ে আছে। এজন্য রাজনৈতিক আদর্শ একপাশে রেখে যে কোনো মূল্যে তা (হামলা) প্রতিহত করতে হবে।’

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘২৪-এর ছাত্র অভ্যুত্থান একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয়। সম্মিলিত আন্দোলনে আসা বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে। বিভাজন সৃষ্টি করলে সব ধূলিসাৎ হবে। তাই শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.