সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ভেঙে পড়া পুলিশ প্রশাসন পূর্ণ গঠনে অন্তবর্তীকালীন সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চ। মঞ্চ মনে করে, শুধু পোশাক আর লোগো বদল করে পুলিশ বাহিনীকে রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা যাবে না। ১৮৬১ সালে ব্রিটিশ আমলের নিবর্তনমূলক পুলিশ আইন বহাল রেখে পুলিশ প্রশাসনকে পরিচালনা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। মঞ্চ মনে করে, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলো ক্ষমতা ধরে রাখতে পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারদের মতো ব্যবহার করেছে।
এই ব্যবহার বন্ধ করতে বর্তমান সরকার পুলিশ কমিশন গঠনের উদ্যোগকে সাধুবাদ জানায় মঞ্চ। মঞ্চ মনে করে, কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে নিরস্ত্র শিক্ষার্থীদের সামাজিক আন্দোলনে বিনা উষ্কানিতে গুলি করার ঘটনা ব্রিটিশ-পাকিস্তানী আমলের (১৮৬১ সালের পুলিশ আইন) পুলিশের নিবর্তনমূলক চরিত্রের প্রকাশ পেয়েছে। ১৮৬১ সালের আইনে স্বাধীন দেশের পুলিশ চলতে পারে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। মঞ্চ আরো মনে করে, ব্রিটিশ পাকিস্তানী পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থার পরিবর্তন করে স্বাধীন দেশ উপযোগী আইনকানুন ও বিধিবিধান গড়ে তোলা ছাড়া চলমান সংকটের স্থায়ী সমাধান হবে না।
পুলিশ আইনের পরিবর্তন ও পুলিশ বাহিনীর দলীয় ব্যবহার বন্ধে করণীয় নির্ধারণে নিরাপত্তা বিশ্লেষক, সাবেক পুলিশ প্রধান, আইনজ্ঞ, মানবাধিকার সংগঠন, নারীর অধিকার প্রতিষ্ঠার সংগঠনসহ অংশীজনদের সঙ্গে আলোচনার আহ্বান জানায় মঞ্চ। বিবৃতিদাতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন আহমেদ উদ্যোক্তা, জনতার পাঠশালা (সিলেট) মনিরুজ্জামান খান উদ্যোক্তা, জনতার পাঠশালা (হবিগঞ্জ) অধ্যাপক আবদুল লতিফ সাবেক রেজিস্ট্রার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিকদার মোঃ নিজাম সাবেক ছাত্রনেতা লেঃ কর্নেল অবঃ ফেরদৌস আজিজ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হুমায়ুন কবির কল্যাণপুর, ঢাকা আমির খসরু সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক যুব নেতা হারুন-অর-রশীদ সাংবাদিক আবু ওবায়েদ মোঃ ইমাম অ্যাডভোকেট সুপ্রিমকোর্ট ব্যারিস্টার গোলাম আইয়ুব অভ্র আ্যডভোকেট, সুপ্রিম কোর্ট ফারহান হাবীব সাবেক ছাত্রনেতা তৌফিক উজ জামান পীরাচা ছাত্রনেতা মুহাম্মদ সাইফুল বিন হানিফ সম্পাদক, কবিতা’অলা এইচ এম মঞ্জুরুল হক মুরাদ সমাজকর্মী শরিফুল ইসলাম হ্নদয় তরুণ উদ্যোক্তা মোঃ রাফিউজ্জামান তরুণ উদ্যোক্তা জায়েদুল হক তরুণ উদ্যোক্তা সায়েদুল হাসান রাকিব তরুণ উদ্যোক্তা মো. রফিক বিজয় ফ্রিল্যান্সার মো: শফিকুল আলম ফ্রিল্যান্সার ।

