গণতন্ত্র উদ্ধারে শহীদেরা মুক্তিযুদ্ধের শহীদদের সমান মর্যাদার : অপর্ণা রায়

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অপর্ণা রায় বলেন, কোন দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের মর্যাদা সেই দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের সমান মর্যাদার।

 

গতকাল গণতন্ত্র উদ্ধারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন কালে রমনা কালীমন্দিরে বিএনপির সহ-সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অপর্ণা রায় দাস একথা বলেন। অপর্ণা রায় আরো বলেন , সমাজের বৈষম্য দূর না করতে পারলে গণতন্ত্র টিকে থাকতে পারেনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে , রমেশ দত্ত , ঢাকা মহানগরের আহ্বায়ক নিতাই ঘোষ , সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস , মিলটন বৈদ্য , উত্তম সরকার , গৌরাঙ্গ , মৃনাল চন্দ্র সুজন , সীমান্ত দাস , নিহার হালদার, তন্ময় প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.