হার স্বীকার করে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক

১৪ বছর পরে ক্ষমতার পালাবদলের বার্তা নিয়ে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে ব্রিটেনে।

পূর্ণাঙ্গ ফলপ্রকাশের আগেই পরাজয় স্বীকার করে নিলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক। ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, ৪০০-র কাছাকাছি আসন পেয়ে ব্রিটেনে ফের ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। শোচনীয় পরাজয় হতে চলেছে ক্ষমতাসীন দল কনজ়ারভেটির পার্টি (টোরি)-র। শুক্রবার সকালেই দলের সমর্থকদের উদ্দেশে সুনক বলেন, “লেবার পার্টি সাধারণ নির্বাচনে জিতেছে। আমি কিয়ের স্টার্মারকে ফোন করে এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আজই শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর হবে।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমি দুঃখিত। আমি এই পরাজয়ের দায় স্বীকার করছি।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.